টেবিলের তিনে থেকে এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ

সিঙ্গাপুরের খেলোয়াড় ও হামজা চৌধুরী
সিঙ্গাপুরের খেলোয়াড় ও হামজা চৌধুরী | ছবি: সংগৃহীত
0

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এক জয় ও দুই ড্রয়ে টেবিলে তিন নম্বরে এবারের এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করলেন জামাল ভূঁইয়ারা।

আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে স্বাগতিকদের পক্ষে একমাত্র গোলটি করেন হারহিস স্টুয়ার্ট। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রনে নিয়ে খেলার চেষ্টা করে বাংলাদেশ। যে চেষ্টায় সফলও হয় লাল-সবুজরা। প্রথম ২০ মিনিট নিজেদের কাছেই বল রেখে একাধিক আক্রমণ করেন ফাহমিদুল-শোমিত শোমরা।

আরও পড়ুন:

উল্টো ম্যাচের ৩১ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। অবশ্য প্রথমবার ইকশান ফান্দির শট রুখে দেন গোলরক্ষক মিতুল মারমা। তবে হ্যারিস স্টুয়ার্ট ফিরতি বল পেয়ে আর ভুল করেননি। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিঙ্গাপুর।

বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। বেশকিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি ফাহিম-সোহেল রানারা


জেআর