ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ফাইনালে আজ্জুরিদের প্রতিপক্ষ বসনিয়া হার্জেগোভিনা। কোচ জেনারো গাত্তুসো দায়িত্ব নেয়ার পর থেকেই ইতালি আছে ধারাবাহিকতার মাঝে।
আরও পড়ুন:
২০০৬ সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই নিম্নমুখী পারফরম্যান্স ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। খেলতে পারেনি ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপ।
এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ তাদের। একই রাতে বাকি তিন প্লে-অফে ডেনমার্কের প্রতিপক্ষ চেকিয়া। কসোভো খেলবে তুরস্কের বিপক্ষে। আর বিগ ম্যাচে সুইডেনের প্রতিপক্ষ পোল্যান্ড। প্রত্যেক ম্যাচে জয়ীরা জায়গা করে নেবে ৪৮ দলের বিশ্বকাপে।





