গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) দিবাগত রাতে কাতারে ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল আলবিসেলেস্তেদের। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতিতে ভেন্যু জটিলতায় শেষ পর্যন্ত বাতিল করা হয় এ ম্যাচ।
আরও পড়ুন:
তাই অগত্যা ঘরের মাঠে র্যাংকিংয়ে ১১২ ধাপ পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে লিওনেল স্কোলানির দল। ম্যাচের ১৭ মিনিটে নাহুয়েল মোলিনার ক্রস থেকে এনজো ফার্নান্দেজ গোল করে দলকে এগিয়ে দেন।
এরপর ৩২ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। তবে বিরতির পর নামা মেসি-দি পলরা আর কোনো গোল করতে পারেননি। উল্টো ৯৪ মিনিট শেষ বাঁশি বাজার আগে গোল হজম করেছে আর্জেন্টিনা।





