Recent event

বর্ণবাদী আচরণের দায়ে ৫ সমর্থককে নিষিদ্ধ করলো বেনফিকা

বেনফিকার লোগো
বেনফিকার লোগো | ছবি: এখন টিভি
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (ইউসিএল) রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের দায়ে নিজ দলের পাঁচজন সমর্থককে নিষিদ্ধ করেছে বেনফিকা। অভিযোগের পর তদন্ত শেষে এমন সিদ্ধান্ত নিয়েছে পর্তুগিজ ক্লাবটি।

ইউসিএলের রাউন্ড অব সিক্সটিনের প্লে-অফ পর্বের প্রথম লেগে লিসবনে মুখোমুখি হয়েছিল বেনফিকা ও রিয়াল মাদ্রিদ। গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সেই ম্যাচে গ্যালারিতে বেনফিকার বেশ কিছু সমর্থককে বানরের মতো ইঙ্গিত করতে দেখা যায়।

আরও পড়ুন:

সেই ঘটনার পর তদন্তের কথা জানিয়েছিল বেনফিকা ক্লাব কর্তৃপক্ষ। একই ম্যাচে বেনফিকার উইঙ্গার প্রেস্টিয়ান্নির বিপক্ষে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ করেছিলেন রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন প্রেস্টিয়ান্নি। তার বিষয়ে ক্লাব পাশে দাঁড়ালেও সমর্থকদের দোষ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বেনফিকা।

এসএইচ