Recent event

সুপার এইটে শ্রীলঙ্কাকে ৫১ রানে হারালো ইংল্যান্ড

রোনাল্ডসনের নেতৃত্বে ইংল্যান্ড লঙ্কাকে চাপে ফেলে
রোনাল্ডসনের নেতৃত্বে ইংল্যান্ড লঙ্কাকে চাপে ফেলে | ছবি: সংগৃহীত
0

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ সুপার এইটের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের দেওয়া ১৪৭ রানের টার্গেটে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। নিয়মিত বিরতিতে ইংলান্ডের একের পর এক উইকেট ইংলিশদের চাপে ফেলেন লঙ্কান বোলাররা। তবে ব্যতিক্রম ছিলেন ওপেনার ফিল সল্ট।

৪০ বলে ৬টি চার আর ২ ছক্কায় তার খেলা ৬২ রানের ইনিংসে মাঝারি সংগ্রহের ভিত পায় ইংলিশরা। বাকি ব্যাটারদের যাওয়া আসার মিছিলে শেষদিকে উইল জ্যাকসের ২১ রানের ক্যামিং ইনিংসের সুবাদে ১৪৬ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।

আরও পড়ুন:

তবে জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। আর্চার-জ্যাকসদের পেস দাপটে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় লঙ্কানরা। অধিনায়ক ডাসুন শানাকার দলীয় সর্বোচ্চ ৩০ রানে ভর করেও শতরানের গন্ডি পার করতে পারেনি লঙ্কানরা।

এএম