Recent event

ওসাসুনার কাছে ২ গোলে হারলো রিয়াল মাদ্রিদ

ওসাসুনা ও  রিয়াল মাদ্রিদ ম্যাচের একটি মুহূর্ত
ওসাসুনা ও রিয়াল মাদ্রিদ ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

লা লিগায় ওসাসুনার কাছে ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লস ব্লাঙ্কোস।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো ওসাসুনা। প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করে তারা। গোলরক্ষক থিবো কর্তোয়া একটি নিশ্চিত গোল ঠেকালেও ৩৮ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা।

আরও পড়ুন:

পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন আনতে বুদিমির। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ । বিরতির পর আক্রমণের গতি বাড়ায় রিয়াল। ৭৩ মিনিটে ডান দিক থেকে নিচু ক্রস থেকে বল জালে জড়িয়ে সমতা ফেরান ভিনিসিয়াস।

এরপর একবার এমবাপ্পে বল জালে পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় গোল। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখন ৯০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করেন বদলি হিসেবে নামা রাউল গার্সিয়া। ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ওসাসুনা। এ জয়ে ২০১১ সালের পর প্রথমবার লিগে রিয়ালকে হারাল ওসাসুনা।

এফএস