Recent event

২০২৬ বিশ্বকাপে প্রতি ম্যাচে দুটি হাইড্রেশন ব্রেকের সিদ্ধান্ত ফিফার

২০২৬ বিশ্বকাপ: মেগা ভেন্যুগুলির ধারণ ক্ষমতা এবং ম্যাচের সংখ্যা
২০২৬ বিশ্বকাপ: মেগা ভেন্যুগুলির ধারণ ক্ষমতা এবং ম্যাচের সংখ্যা | ছবি : সংগৃহীত
0

আবহাওয়া বিবেচনায় ২০২৬ বিশ্বকাপে সব ম্যাচেই দুটি করে হাইড্রেশন ব্রেক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এরইমাঝে আয়োজক এবং সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত আলাপও করেছে সংস্থাটি।

এর আগে চলতি বছর ফিফা ক্লাব বিশ্বকাপেও গরম আবহাওয়া বিবেচনায় বিশেষ কুলিং ব্রেকের ব্যবস্থা করেছিল ফিফা। তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে থাকলেই এই বিরতি নেয়া হয়েছিল।

আরও পড়ুন:

তবে বিশ্বকাপে সব ম্যাচেই বাধ্যতামূলকভাবে থাকছে বিরতি। প্রতি অর্ধেই ২২ মিনিটের সময় এই বিরতি নেয়া হবে। এই হাইড্রেশন ব্রেকের মেয়াদ থাকবে ৩ মিনিট। সবমিলিয়ে ২০২৬ বিশ্বকাপে প্রতি ম্যাচে চার অর্ধে খেলা গড়াবে। শুধু যুক্তরাষ্ট্রই না, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত মাঠেও দেখা যাবে এই হাইড্রেশন ব্রেক।

আরও পড়ুন:

ইএ