Recent event

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে ব্রাজিলের জয়

0

ফিফা বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। যদিও ম্যাচের শুরুতেই পিছিয়ে যায় দরিভাল জুনিয়রের দল। ২ মিনিটে চিলিকে লিড এনে দেন ভারগাস। ১-০ গোলে এগিয়ে থেকে একের পর এক আক্রমণ রচনা করতে থাকে স্বাগতিক দলটি।

তবে, ফিনিশিং দুর্বলতায় ব্রাজিলের রক্ষণ ভেদ করতে পারেনি চিলি। পাল্টা আক্রমণ থেকে প্রথমার্ধ্বের যোগ করা সময়ে ব্যবধান সমান করেন জেসুস। সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।

দ্বিতীয়ার্ধ্বে একাধিক সুযোগ সৃষ্টি করে ব্রাজিল। ৮৯ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে দলের জয় নিশ্চিত করেন হেনরিক।

এএইচ