অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সুযোগ না পাওয়া জুবায়ের হামজাকেও দলে রেখেছে প্রোটিয়ারা। তবে জায়গা হয়নি উইকেটকিপার কাইল ভেরেইনের। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে আছেন ম্যাথু ব্রিটজকে। প্রথম পছন্দ রায়ান রিকেলটন।
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে ফিরেছেন আনরিখ নরকিয়া। কুঁচকির চোট কাটিয়ে দুই সপ্তাহের পুনর্বাসন শেষে দলে ফিরেছেন এই পেসার। তার সঙ্গে পেস আক্রমণে থাকছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মাল্ডার, করবিন বশ ও ডেন প্যাটারসন।
তবে চোটের কারণে নেই লুঙ্গি এনগিডি। দলে আছেন দুই বিশেষজ্ঞ স্পিনার কেশব মহারাজ ও সাইমন হারমার।
উল্লেখ্য, বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ ২৩ নভেম্বর, সুপারস্পোর্ট পার্কে।





