চোটের ধাক্কায় সিরিজ থেকে ছিটকে গেলেন ফার্গুসন

লকি ফার্গুসন
লকি ফার্গুসন | ছবি: সংগৃহীত
0

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। ডান পায়ের পেশিতে চোট পেয়ে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন। তার বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন ম্যাথু ফিশার।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাফ মাসলে চোট পান ফার্গুসন। স্ক্যানে ধরা পড়েছে পেশিতে সামান্য ছিঁড়ে যাওয়ার চোট। মাঠে ফিরতে তার আরও এক সপ্তাহের মতো সময় লাগতে পারে।

এদিকে চোটের কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলবেন না ম্যাট হেনরি ও কাইল জেমিসনও। তবে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে তাদের পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অবশ্য এরই মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে ভারত। আগামী ৩০ অক্টোবর অকল্যান্ডে চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

জেআর