জুয়ার তদন্তের মধ্যেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ান | ছবি: সংগৃহীত
0

অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের মধ্যেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন মোহাম্মদ রিজওয়ান। আপাতত ঘরোয়া ক্রিকেটে ফিরতে আর বাধা নেই পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যানের।

আগামীকাল (সোমবার, ১৯ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনসের অধিনায়ক হিসেবে খেলবেন ৩৪ বছর বয়সী রিজওয়ান।

পিসিবির ঘরোয়া ক্রিকেট বিভাগ থেকে ছাড়পত্র পাওয়ার পর খুলেছে তার ফেরার পথ।

আরও পড়ুন:

তবে অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগে চলমান তদন্তের কোনো অগ্রগতি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে নেপাল প্রিমিয়ার লিগে খেলার জন্য পিসিবির অনাপত্তিপত্রও পাননি রিজওয়ান। প্রেসিডেন্টস ট্রফি শেষ হওয়ার পর মিলতে পারে সেই অনুমতি।

ফলে ক্রিকেটে ফিরলেও রিজওয়ানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

এসএস