এশিয়ান গেমস পুরুষদের ক্রিকেটে সরাসরি কোয়ার্টার খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ইভেন্ট শুরু আগামী ২৪ সেপ্টেম্বর। যেখানে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি কোয়াটার ফাইনাল খেলবে বাংলাদেশ দল।

এই টুর্নামেন্টকে লক্ষ্য রেখে আনুষ্ঠানিক দলীয় অনুশীলনের আগেই ব্যক্তিগতভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরা নাজমুল হোসেন শান্ত ও পেসার মুস্তাফিজুর রহমান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলিং ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেছে এই দুই ক্রিকেটারকে। তাদের সাথে দেখা গেছে মাহামুদুল্লাহ রিয়াদকেও।

আরও পড়ুন:

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে থাকা শান্তর জন্য এই টুর্নামেন্টটি নিজেকে নতুন করে ফিরে পাওয়ার বড় সুযোগ।

অন্যদিকে, চোট কাটিয়ে সেরা ছন্দে ফিরতে নিজেকে নিংড়ে দিচ্ছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানও। মূল ক্যাম্প শুরুর আগেই শতভাগ প্রস্তুত থাকাই তাদের মূল লক্ষ্য।

এসএইচ