রুবেলের ঘূর্ণিতে নর্দান টেরিটরিকে হারিয়ে এইচপি দলের জয়

বাংলাদেশ এইচপি দল
বাংলাদেশ এইচপি দল | ছবি: সংগৃহীত
0

মোহাম্মদ রুবেলের ঘুর্ণিতে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে আরও একটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ এইচপি দল। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে নর্দান টেরিটরি। জবাবে ১০ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি।

ডারউইনে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নর্দান টেরিটরি। সর্বোচ্চ ৩১ রান করেন জর্ডান সিল্ক। বাংলাদেশের সফল বোলার মোহাম্মদ রুবেল মাত্র ২১ রানের খরচায় নেন পাঁচটি উইকেট।

এছাড়া একটি করে উইকেট পেয়েছেন চারজন বোলার। ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দিতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার। একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নেন সাব্বির রহমান।

তিনি ৩৭ বলে ৪৭ রানে আউট হন। শেষদিকে মেহরব, শুক্কুর ও সামিউন বশিরের ছোট কিছু ইনিংসে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন রুবেল। এ জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে অবস্থান করছে বাংলাদেশ এইচপি দল।

জেআর