লজ্জার হারেও টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

বাংলাদেশ টেস্ট দল
বাংলাদেশ টেস্ট দল | ছবি: সংগৃহীত
0

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে লজ্জার হারের পরও নিজেদের ইতিহাসের সর্বোচ্চ র‌্যাঙ্কিং অর্জন করলো বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ আইসিসি র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের জয়, গল টেস্টে ভারতের কাছে শ্রীলঙ্কার হার এবং পাকিস্তানের ইংল্যান্ডের বিপক্ষে হারের পরেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ উঠে আসছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে। রোববার এলো এর আনুষ্ঠানিক ঘোষণা।

২৪ ম্যাচে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ অবস্থান নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। সাত নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা। ৮ এবং ৯ নম্বরে আছে যথাক্রমে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন:

শীর্ষ পাঁচে অবশ্য নেই রদবদল। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যন্ড, ভারত এবং ইংল্যান্ড ধরে রেখেছে নিজেদের জায়গা।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বোলারদের বীরত্বে কালি লাগিয়ে দুই ইনিংসেই ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের নিচে অলআউট হয় সাদমান-লিটনরা।

প্রতিপক্ষের করা মাত্র ২১০ রানই দুই ইনিংসে ২০ উইকেট হারিয়ে করতে পারেনি টাইগাররা। তাইতো দুই দিনেরও কম সময়েই শোচনীয় পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে।

এসএইচ