জন্মভূমি পর্তুগালকে টি-টোয়েন্টি বিশ্বকাপে তোলার মিশনে নেমেই বাজিমাত করেছেন হেনরিকস। ইউরোপীয় সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে চেকিয়ার বিপক্ষে খেলেছেন মাত্র ৫১ বলে ১১১ রানের ঝোড়ো ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম শতক।
সেই সঙ্গে ইতিহাসের পঞ্চম ক্রিকেটার হিসেবে দুটি ভিন্ন দেশের হয়ে টি-টোয়েন্টিতে ফিফটি প্লাস রান করার বিরল রেকর্ডও গড়লেন তিনি। জন্মভূমি পর্তুগালকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যাওয়ার স্বপ্ন হেনরিকের। তবে সেই পথটা সহজ নয়।
বিশ্বকাপে পৌঁছাতে তাদের প্রথমে হারাতে হবে গ্রুপের সেরা দল স্পেনকে। স্পেনের বিপক্ষে জিতলে তারা টিকিট পাবে ইউরোপীয় আঞ্চলিক ফাইনালের, যেখানে অপেক্ষা করছে স্কটল্যান্ড, জার্সি ও ডেনমার্কের মতো শক্তিশালী দলগুলো। সেই বৈতরণী পার হতে পারলেই কেবল মিলবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট।





