মাগুরায় যুবদল নেতার মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

মাগুরায় বাস টার্মিনালের কাউন্টার থেকে পৌর যুবদল নেতা সাকির হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, গুলি করে হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনায় সড়ক অবরোধ করেছেন স্বজন ও এলাকাবাসী।

আজ (বুধবার, ২১ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে সাকিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ওই কাউন্টারের মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। স্বজনদের অভিযোগ, ভোররাতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

তবে মাথার পেছনের ক্ষত গুলির চিহ্ন কি না, তা নিশ্চিত নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এফএস