সব ধরনের ক্রিকেট থেকে আখিলেশ রেড্ডিকে আট বছরের নিষেধাজ্ঞা আইসিসির

আখিলেশ রেড্ডি
আখিলেশ রেড্ডি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ফিক্সিং ও দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এই শাস্তি দেয়া হয়েছে তাকে।

২০২৫-২৬ মৌসুমের আবুধাবি টি-টেন টুর্নামেন্টে অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন এই অফস্পিনার। তদন্তে প্রমাণিত হয়েছে, ম্যাচের ফল বা গতিপ্রকৃতি প্রভাবিত করার চেষ্টা, অন্য একজন ক্রিকেটারকে একই ধরনের অপরাধে উৎসাহিত করা এবং তদন্ত চলাকালে মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে ফেলার মতো গুরুতর অপরাধ করেছেন তিনি।

এমিরেটস ক্রিকেট বোর্ডের নিয়োগ দেওয়া আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল তিনটি অভিযোগই প্রমাণিত হওয়ায় রেড্ডিকে দোষী ঘোষণা করে। তার নিষেধাজ্ঞা কার্যকর ধরা হয়েছে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে, যেদিন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

ইএ