অস্ট্রেলিয়ায় ডাক্তার ড্রোর মাউরের তত্ত্বাবধানে চিকিৎসা শেষে তাসকিন দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন নাহিদ রানা।
দেশে ফিরে তিনি পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন। অস্ট্রেলিয়ার কন্ডিশনে নাহিদের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা।
এদিকে ফেসবুকে তাসকিন জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং খুব শিগগিরই নাহিদ রানার সাথে দলের হয়ে আবারও মাঠে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া সিরিজ শেষে নতুন ওয়ানডে অধিনায়ক লিটন দাস ও টেস্ট অধিনায়ক শান্তও চিকিৎসকের স্মরণাপন্ন হবেন।





