ওয়ানডে বিশ্বকাপের নতুন অধিনায়ক লিটন দাস

লিটন কুমার দাস
লিটন কুমার দাস | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ক্রিকেটে এলো বড় পরিবর্তন। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। সাদা বলের দুই ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন তার ডেপুটি হিসেবে থাকবেন তাওহীদ হৃদয়।

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বে থাকবেন এই উইকেটকিপার-ব্যাটার।

এর মাধ্যমে সাদা বলের দুই সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটিতেই অধিনায়কত্ব করবেন লিটন। একই সঙ্গে ওয়ানডে দলের নতুন সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।

এর আগে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে বাংলাদেশ খেলেছে ২৪টি ওয়ানডে ম্যাচ। যার মধ্যে ১০টিতে জয় পেয়েছে টাইগাররা।

তবে মিরাজের অধিনায়কত্বের শুরুটা ছিল কঠিন। প্রথম ছয় ওয়ানডের পাঁচটিতেই হারতে হয় বাংলাদেশকে। সেই সঙ্গে টানা দুটি সিরিজও হাতছাড়া হয় তার। পরে অবশ্য ঘুরে দাঁড়ায় দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশ।

তবে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরাজয়ের পরই নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিসিবি। দেশের বাইরেও মিরাজের অধিনায়কত্বে কঠিন সময় পার করেছে টাইগাররা।

এখন নতুন অধিনায়ক লিটন দাসের সামনে বড় চ্যালেঞ্জ দলকে আরও ধারাবাহিক পারফরম্যান্স উপহার দেয়া এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য শক্ত ভিত গড়ে তোলা।

নতুন অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে কেমন পরিবর্তন আসে, সেটিই এখন দেখার অপেক্ষা।

ইএ