মূলত চোটের কারণে নাম সরিয়ে নিয়েছেন লিটন। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বিসিবির অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন। এমনকি অধিনায়ক হলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলে এলপিএলে যাওয়ার কথা ছিলো তার। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাওয়া চোটের কারণে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং এলপিএল থেকেও ছিটকে গেলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
আগামী ১৭ জুলাই মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ৮ আগস্ট পর্যন্ত হতে যাওয়া এ আসরে লিটন না খেললেও দেখা যাবে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদদের।





