'বাজবল' যুগের ইতি, বরখাস্ত ব্রেন্ডন ম্যাককালাম

ব্রেন্ডন ম্যাককালাম
ব্রেন্ডন ম্যাককালাম | ছবি: সংগৃহীত
0

ইংল্যান্ড ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। অধিনায়ক বেন স্টোকসের অবসরের পর এবার টেস্ট দলের কোচের পদ থেকে বরখাস্ত করা হলো ব্রেন্ডন ম্যাককালামকে। আর এর মাধ্যমেই অবসান ঘটল ইংল্যান্ডের বিখ্যাত ‘বাজবল’ যুগের।

চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে অ্যাসেজ বিপর্যয় ও ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার, চাপ বাড়িয়েছিল ম্যাককালামের উপর। তবে শুধু মাঠের পারফরম্যান্সই নয় ক্রিকেটারদের লাগামহীন নৈশকালীন পার্টি, এবং শৃঙ্খলাভঙ্গের মতো একাধিক বিতর্কিত ঘটনা ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) এ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

ম্যাককালামের অধীনে ইংল্যান্ড মোট ৪৯ টেস্ট খেলে ২৭ জয়ের বিপরীতে পরাজিত হয়েছে ২০ ম্যাচে। অন্যদিকে আগামী ১৯ আগস্ট পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কোচ ও অধিনায়কহীন এক চরম সংকটে পড়েছে ইংল্যান্ড। কার কাঁধে উঠবে টেস্ট দলের কোচের দায়িত্ব তা এখনো যানায়নি ইংল্যান্ড ও ওয়েলস ক্রকেট বোর্ড।

জেআর