শ্রীলঙ্কা ক্রিকেটে পরিবর্তনের হাওয়া, পর্যবেক্ষণে আইসিসি

স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখছে দর্শকরা
স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখছে দর্শকরা | ছবি: সংগৃহীত
0

শ্রীলঙ্কা ক্রিকেটে সরকার পরিচালিত বড় পরিবর্তন নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটিতে গেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সেখানে তিনি সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিসানায়েকের সঙ্গেও।

নতুন কমিটির সদস্য সিদার্থ ওয়েদিমুনি জানিয়েছেন, আইসিসির সঙ্গে আলোচনা ছিল ইতিবাচক ও গঠনমূলক। তবে অতীতে সরকারী হস্তক্ষেপের অভিযোগে দুবার শাস্তি পেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

আরও পড়ুন:

২০২৩ সালে সংস্থাটিকে সাময়িকভাবে নিষিদ্ধও করেছিল আইসিসি। বর্তমান কমিটির লক্ষ্য, পুরনো সংবিধান বদলে আধুনিক কাঠামো গড়ে তোলা এবং পরে নির্বাচিত কর্তৃপক্ষের হাতে দায়িত্ব তুলে দেয়া।

এই কমিটিতে আছেন সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও রোশান মাহানামার মতো তারকারাও।

এফএস