রাজশাহীতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সিদ্ধান্ত ভুল প্রমাণ করে শুরু থেকেই উইকেট হারাতে থাকে টাইগ্রেসরা। চারে নামা জ্যোতি একপ্রান্ত আগলে রেখে ১০১ বলে ৫৮ রান করলেও আর কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে ওপেনার শারমিন সুলতানার ব্যাট থেকে। শ্রীলঙ্কার হয়ে চামারি আতাপাত্তু তিনটি এবং ইনোকা রনবীরা ও নিমাশা মীপাগে দুটি করে উইকেট নেন।
আরও পড়ুন:
রান তাড়া করতে নেমে হার্শিতা সামারাবিক্রমার ফিফটিতে সহজ জয় পায় লংকানরা। এছাড়া চামারি আতাপাত্তু ও হানসিমা করুণারত্নে দুইজনই খেলেন সমান ৪০ রানের ইনিংস। নাহিদা আক্তার একাই ৪ উইকেট শিকার করলেও দলের হার এড়াতে পারেননি। এই জয়ে সিরিজে সমতায় ফিরেছে লঙ্কানরা। শনিবার একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।





