আজ (বুধবার, ২১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
পুলিশের আবেদনে মামলার ঘটনার রহস্য উদঘাটন, হামলায় জড়িত অন্য আসামিদের পরিচয় শনাক্ত এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য দিলীপ আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
এর আগে মানিলন্ডারিংয়ের মামলায় গতকাল দিলীপ আগরওয়ালাকে এক দিনের রিমান্ডে দিয়েছিলেন আদালত, ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।





