ঘরের কন্ডিশনে বরাবরই শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। বিশেষ করে নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডে হলে এগিয়ে থাকার পাল্লাটা ভারি থাকে টাইগারদের দিকেই। তবে জয়ের সম্ভাবনা জাগিয়েও মাঝারি টার্গেটে প্রথম ওয়ানডেতে হারে বাংলাদেশ। অবশ্য দ্বিতীয় ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগারদের।
দ্বিতীয় ম্যাচের আগে প্রেস কনফারেন্স সামলেছেন পেসার শরিফুল ইসলাম। জানিয়েছে, জয়ের জন্য বোলারদের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ব্যাটারদের। আগের ম্যাচে পিচের আচরণ নিয়েও কথা বলেছেন এই পেসার।
বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম বলেন, ‘আমরা যেরকম আশা করেছিলাম তা হয়নি। সামনের বার আমরা আরও ভালো করবো। সামনের ম্যাচে আমরা দলগতভাবে ম্যাচে সফলতা নিয়ে আসবো।’
আরও পড়ুন:
দিনের বেলা ম্যাচ থাকায় উভয় দলের জন্যই বড় চ্যালেঞ্জ গরম। তাই এই ম্যাচেও টস যারা জিতবে তারাই ব্যাট করবে এমনটা মনে করেন নাথান স্মিথ। পিচ নিয়েও পজিটিভ এই কিউই পেসার।
কিউই পেসার নাথান স্মিথ বলেন, ‘অবশ্যই, এ গরমে আগে বল করা অনেক কঠিন। কাজটা কঠিন। পেসাররা ২ থেকে ৩ ওভারের স্পেল করবে সর্বোচ্চ, পরে পানি খেয়ে আবার মাঠে ফিরতে হবে।
টিম এফোর্ট লাগবে। এখানে ১৪ জন প্লেয়ার আছে। যারা খেলছে না তারাও সাহায্য করবে। সবাই বাউন্ডারির সাইডে থাকে, আমাদের ড্রিংক্স দেয় এখানে আগে ফিল্ডিং করা আসলেই কঠিন।’





