দলের নেতৃত্বে যথারীতি আছেন শান মাসুদ। প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক উইকেটকিপার-ব্যাটার সরফরাজ আহমেদ। কয়েক মাস ধরে এই পদ শূন্য পড়ে ছিলো। সেখানেই সরফরাজকে নিয়োগ দিয়েছে পিসিবি।
আরও পড়ুন:
পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন নতুন চার মুখ। তারা হলেন- আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মাদ গাজী ঘোরি। স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটারই চলমান পিএসএলে খেলছেন।
তবে নতুন ডাক পাওয়া আজান ও ঘোরি এবং ইমাম-উল-হক, নোমান আলী ও সাজিদ খান বর্তমানে লাহোরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ক্যাম্পে আছেন। আগামী ৮ মে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মে।





