ঘরোয়া ক্রিকেটে বদলের হাওয়া; স্বল্প সময়ে বড় পরিকল্পনার কথা জানালেন নান্নু

মিনহাজুল আবেদিন নান্নু
মিনহাজুল আবেদিন নান্নু | ছবি: এখন টিভি
0

নতুন অ্যাডহক কমিটির অধীনে ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর মিশনে নেমেছেন টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। অল্প সময়, বড় পরিকল্পনা, চ্যালেঞ্জও কম নয়। নিউজিল্যান্ড সিরিজ নিয়েও নিজের অভিমত জানিয়েছেন সাবেক এ অধিনায়ক।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সামনে কিউই পরীক্ষা। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে বেশ চ্যালেঞ্জিং হিসেবেই দেখছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু।

তরুণ খেলোয়াড় নিয়ে শক্ত প্রতিপক্ষ হয়ে উঠতে পারে কিউইরা। তবে এই সিরিজে ভালো পারফরম্যান্স ভবিষ্যতের দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন নান্নু।

টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘নিউজিল্যান্ড ভালো একটি দল। যে কোনো ফরম্যাটেই নিউজিল্যান্ড ভালো চ্যালেঞ্জ দেয়। নিউজিল্যান্ডকে হালকাভাবে নেয়া যাবে না। আমাদের পয়েন্টগুলোর দরকার রয়েছে।’

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের টপ অর্ডারের দুর্বলতা আলোচনায়। এই সমস্যার সমাধান খুঁজতে ঘরোয়া ক্রিকেট ও হাই পারফরম্যান্স ইউনিটের দিকেই তাকিয়ে নান্নু।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘একজন খেলোয়াড়কে নিয়েই টপ অর্ডারে দেয়া হয় না। টপ অর্ডারে কোনো ভালো রেজাল্ট হলো না আপনি বাদ দিয়ে দিলেন, এভাবে হয় না। প্লেয়ারকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। ডারা টিম ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তারা এ কাজগুলো করবেন। এখানে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

দায়িত্ব হাতে পেয়েই ব্যস্ত টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু। প্রিমিয়ার লিগের ফরম্যাট নিয়েই আসছে বড় সিদ্ধান্ত। সোমবার চূড়ান্ত হতে পারে সব কিছু। সময় খুবই সীমিত মাত্র তিন মাস। এর মধ্যেই দুই রাউন্ড বিসিএল আয়োজন, এরপর প্রিমিয়ার লিগ এবং ফাইনাল রাউন্ডের পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।

তিনি বলেন, ‘সিঙ্গেল রাউন্ডে ফাইনাল খেলা না রেখে, তিনটি রাউন্ড করে আমরা ‘টপ টু’কে রাখবো। টুর্নামেন্ট কমিটির যেসব কাজ আছে তা ভালোভাবে চলছে।’

পরিকল্পনা বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ। তবে সফল হলে বদলে যেতে পারে দেশের ঘরোয়া ক্রিকেটের চিত্র।

এফএস