আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড সরিয়ে নতুন অ্যাডহক কমিটির হাতে বিসিবির দায়িত্ব তুলে দিয়েছে এনএসসি। যা নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা।
শুরু থেকেই বুলবুলের বোর্ডকে অবৈধ দাবি করে আসছিলেন তামিম ইকবাল, তার বর্তমান কমিটি কতটা স্বচ্ছভাবে দায়িত্ব পেয়েছে, তা নিয়েও প্রশ্ন তুললেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইসতিয়াক আহমেদ।
তিনি বলেন, ‘লাস্ট বোর্ডের ব্যাপারে তো একটা বড় অভিযোগ ছিল যে, এটা একটা অবৈধ বোর্ড। যদি ধরে নেই সেটা অবৈধ, তাহলে এ বোর্ড কী?’
বর্তমান বোর্ডের মূল দায়িত্ব মনে করিয়ে দেয়ার পাশাপাশি আসন্ন নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সে প্রশ্নও রাখেন সাবেক এ ক্রিকেটার।
আরও পড়ুন:
ইসতিয়াক আহমেদ বলেন, ‘তামিম ইকবাল যদি..নিশ্চয়ই নির্বাচন করবেন। এখানে যারা আছেন, ১১ জনের মধ্যে, তারা অনেকেই এই ইচ্ছা পোষণ করছেন, নিশ্চয়ই মনে মনে। অনেকে হয়তো প্রকাশও করেছে। সেটা যদি হয়, তাহলে যে ব্যাপারটা হচ্ছে যে, এখানে একটা কনফ্লিক্ট ইন ইন্টেরেস্টের ব্যাপার চলে আসছে।’
ক্রিকেটের সাম্প্রতিক অস্থিরতা কাটাতে তামিমকেই যোগ্য মনে করেন ইসতিয়াক আহমেদ। তবে বোর্ডকে সাফল্য পেতে হলে অন্য সদস্যদের সহযোগিতাও প্রয়োজন বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, ‘একা একটা শতক করে আপনি দলকে জেতাতে পারেন, কিন্তু এখানে বোর্ডে এসে একা আপনি বোর্ডকে সফল করতে পারেন না। ১১ জন মিলে কাজ করে আপনাকে উদ্দেশ্য সাধন করতে হবে। সেটা কতটুকু তারা পারেন, আমাদের সেটা অপেক্ষা করতে হবে।’
বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডে ঘরোয়া ক্রিকেট একরকম বন্ধ হয়ে ছিল। মাঠের খেলা নিয়মিত করাই তামিমের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সাবেক এ ক্রিকেটার।


 has scored 10 goals from 22 games in 2026-320x167.webp)


