বিসিবিতে পদত্যাগের হিড়িক: এক দিনে সরে দাঁড়ালেন ৪ পরিচালক

নতুন কমিটির প্রথম বোর্ড সভা
নতুন কমিটির প্রথম বোর্ড সভা | ছবি: এখন টিভি
0

পদত্যাগ করেছেন বিসিবির আরও তিনজন পরিচালক। গতকাল (শনিবার, ৪ এপ্রিল) বোর্ড সভা চলাকালেই পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যান পরিচালক ফাইয়াজুর রহমান মিতু। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে একই পথে হাঁটলেন শানিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম।

বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তানিম। এছাড়া মেহেরব সিকিউরিটি কমিটি এবং মঞ্জুরুল মেডিকেল কমিটির দায়িত্বে ছিলেন।

গেল অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছিলেন মিতু। বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানের পাশাপাশি ঘরোয়া আসর আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি।

আরও পড়ুন:

হুট করেই পদত্যাগ প্রসঙ্গে এখন টেলিভিশনকে তিনি জানান, ব্যক্তিগত কারণে দায়িত্ব ছেড়েছেন তিনি। অন্যদিকে শানিয়ান তানিম জানিয়েছেন, অজ্ঞাত কারণে পদত্যাগ করেছেন তিনি।

তার পরপরই পদত্যাগ করেন ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া মেহরাব আলম চৌধুরীও। এ নিয়ে ২৫ জন পরিচালকের মধ্যে পদত্যাগ করেছেন ৬ জন।

ইএ