পিএসএলের শুরুর দিনেই বিরল ঘটনার সাক্ষী ভক্তরা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল)
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) | ছবি: সংগৃহীত
0

শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুম। গতকাল (বৃহস্পতিবার, ২৭ মার্চ) প্রথম ম্যাচেই দেখা গেছে বিরল দৃশ্য। যেখানে খেলার মাঝেই ম্যাচবলের রং বদলে যাওয়ায় খেলতে হয়েছে নতুন আরেকটি বলে।

এ দিন লাহোর ব্যাট করতে নামার কিছুক্ষণ পর থেকেই বলের রং বদলে যেতে থাকে। পাওয়ার-প্লে শেষের আগেই সাদা রঙের বলে মেরুন আভা দেখা যাচ্ছিল। ক্রমেই সেটা বাড়তে থাকায় শেষ পর্যন্ত ১৫ ওভার শেষে বল পরিবর্তন করতে বাধ্য হন আম্পায়াররা।

আরও পড়ুন:

বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে, পিএসএলের নবাগত দল হায়দরাবাদ কিংসম্যানের মেরুন রঙের কিটের কারণেই বলের রং বদলে সাদার পরিবর্তে মেরুনে পরিণত হয়ে যায়।

ব্যাটারদের বল দেখতে সমস্যা হওয়ায় পরবর্তীতে তা বদলে ফেলা হয়। এর ফলে পিএসএল তো বটেই, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বিরল ঘটনার সাক্ষী হলেন ক্রিকেটভক্তরা।

এসএইচ