আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) বিকেলে প্রথমবার ছবিটি পোস্ট করেন ডা. জাকির নায়েক। তবে ওই পোস্টে ভুলবশত মেহেদী হাসান মিরাজের নামের জায়গায় নাজমুল হোসেন শান্তর নাম লেখা হয়। কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলা হয়, যা থেকে ভুলটি সংশোধনের ইঙ্গিত পাওয়া যায়।
এরপর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে একই ছবি ও ক্যাপশন দিয়ে আবার পোস্ট করেন তিনি। এবার সঠিকভাবে মিরাজের নাম উল্লেখ করা হয়।
আরও পড়ুন:
ছবিটি কোথায় তোলা হয়েছে, সে বিষয়ে পোস্টে কিছু উল্লেখ করা হয়নি। তবে জানা গেছে, পাকিস্তান সিরিজ শেষে রমজানের শেষ দশকে ওমরাহ পালনের জন্য সৌদি আরবের মক্কায় গিয়েছিলেন মিরাজ। সেখানে তার সঙ্গে ডা. জাকির নায়েকের সাক্ষাৎ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ছবিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই এতে কয়েক হাজার প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার জমা পড়ে।





