গেল আসরে কেবল এক ম্যাচে সুযোগ পেলেও এবারের আসরকে সামনে রেখে অস্ট্রেলিয়ান পেসার এলিসকে ধরে রেখেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরিতে আইপিএল মিস করতে যাচ্ছেন এলিস। তার জায়গায় সিএসকে দলে নিয়েছে আরেক অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে।
আরও পড়ুন:
আগের আসরে কলকাতায় খেলে আসা জনসন সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বড় কিছু করে দেখাতে পারেননি। তবে এলিসের ইনজুরিতে কপাল খুলছে তার।
অন্যদিকে টেস্ট ক্রিকেটে নিজের ফর্ম ফেরাতে দিল্লি ক্যাপিটালসকে না বলেছেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট। দল পেয়েও নিজেকে শেষ মুহূর্তে বড় এই আসর থেকে সরিয়ে নিয়েছেন তিনি।





