বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটার স্বর্ণা আক্তার বলেন, ‘জুন মাস থেকে বিশ্বকাপ। সামনে এর আগেও একটি সিরিজ আছে। শ্রীলঙ্কা সিরিজ আছে হোম এবং আরও একটা সিরিজ আছে থাইল্যান্ডে মে বি। তো আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘দেশের জন্য খেলতে গিয়ে নিজের পারফর্মটা শো করতে পারি এটা অবশ্যই গর্বের বিষয় বলবো না। আসলে রিপ্রেজেন্ট করছি আমার দেশকে। আমার দিক থেকে আমি চেষ্টা করি সবসময় সেরাটা দেয়ার দেশকে।’
স্বর্ণা আক্তার বলেন, ‘আমাদের একতা খুব স্ট্রং। দলগতভাবে খুব ভালো। ইংল্যান্ডে আসলে কখনো খেলা হয় নি। প্রথমবার যাচ্ছি। হয়তো একটু কঠিন সময় আসবে তো আমরা সেটা যতটুক কম্প্রোমাইজ করতে পারি আমাদের পক্ষ থেকে।’





