বিশ্বকাপে বাজে পারফরম্যান্সে দলের সব ক্রিকেটারকে জরিমানা করলো পিসিবি

পিসিবির লোগো
পিসিবির লোগো | ছবি: এখন টিভি
0

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জেরে পাকিস্তানের বিশ্বকাপ দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)—দেশটির এক গণমাধ্যমে এমনই তথ্য উঠে এসেছে।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এছাড়া সুপার এইটে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে।

ইংল্যান্ডের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ৬৪ রানে জিততে হতো পাকিস্তানকে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা জিতলেও সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি পাকিস্তান।

আরও পড়ুন:

পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের বলছে, ভারতের বিপক্ষে ম্যাচ হারের পরেই এ জরিমানার সিদ্ধান্ত নেয় পিসিবি।

গণমাধ্যমের দাবি, পিসিবির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পারফরম্যান্সের ভিত্তিতেই আর্থিক সুবিধা পাবেন পাকিস্তানের ক্রিকেটাররা। এ নিয়ে ক্রিকেট দুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা।

জেআর