২০২২ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন এই ইংলিশ কোচ। তার অধীনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখানো শুরু করে আফগানিস্তান। ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ড, শ্রীলংকা এবং পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয় এসেছিল ট্রটের হাত ধরেই।
আরও পড়ুন:
২০২৪ সালে প্রথমবার কোনো আইসিসি ইভেন্টের সেমিফাইনালে খেলেছিল দলটি। এবারে অবশ্য সেই দলকে বিদায় দিয়ে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে যুক্ত হচ্ছেন ট্রট।
এসএ টোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালস এবং আইএল টোয়েন্টিতে গালফ জায়ান্টসের সঙ্গে চুক্তি করেছেন তিনি। অবশ্য গুঞ্জন আছে, খুব শীঘ্রই নিজ দেশ ইংল্যান্ডের কোচও হতে পারেন সাবেক এ ব্যাটার।





