এর আগে ভারতীয় কিছু উগ্রপন্থী সংগঠনের তীব্র বিদ্রোহের মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে তৈরি হয় জটিলতা। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ রেখেই বিশ্বকাপ মাঠে গড়ায়।
অন্যদিকে টাইগারদের অবস্থানকে সমর্থন জানিয়ে ভারত বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দিলে চাপে পড়ে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির আর্থিক বাণিজ্যেও ধ্বস নামার শঙ্কায় আবারও আলোচনায় বসে আইসিসি ও পিসিবি। যেখানে ডাক পড়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলেরও।
দীর্ঘ আলোচনার পর ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিসিবি সভাপতি পাকিস্তানকে অনুরোধ জানায় ভারতের সঙ্গে ম্যাচ খেলতে। পাকিস্তান আগ্রহ দেখালেও বাংলাদেশকে জরিমানা না করাসহ একাধিক শর্ত বেধে দেয় পিসিবি। শেষ পর্যন্ত সেই শর্ত মেনে বিবৃতি দিয়েছে আইসিসি।





