Recent event

আজ শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ'

আজ শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ'
আজ শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ' | ছবি: সংগৃহীত
1

বিসিবি আয়োজিত 'অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ' নামের নতুন টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ ধূমকেতুর মুখোমুখি হচ্ছে দূরন্ত একাদশ। আইসিসির সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যেতে না পারার পর এই সময়টায় ক্রিকেটারদের খেলায় ব্যস্ত রাখতে বিসিবির এ আয়োজন। নতুন ধরনের এ টুর্নামেন্টে নিজেদের দলকেই এগিয়ে রাখছেন ধূমকেতু ও দুরন্তের কোচরা।

আইসিসির সঙ্গে সিদ্ধান্তের অমিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। সময়টা অলস না কাটিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে এ টুর্নামেন্টে অংশ নেবে ৩ দল।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) মাঠে নামছে ধূমকেতু ও দুরন্ত। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে এ ম্যাচ।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বেশ শক্ত স্কোয়াড ধুমকেতুর। শিরোপা জেতার বিষয়ে আশাবাদী দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

আরও পড়ুন:

ধূমকেতু একাদশের হেড কোচ সালাউদ্দিন আহমেদ বলেন, ‘যে কাজই করেন আপনি তো আপনার বেস্ট হতেই চাইবেন। আপনি তো আর সেকেন্ড হতে আসেনি। যে যেখানে নামবে সে সেখানে বেস্ট খেলবে। আর বিশ্বকাপের জন্য তো আমরা সবাই এক সাথে ছিলাম তাই দলটাকে ওভাবেই তৈরি করা হয়েছে।’

অভিজ্ঞতা দিক থেকে পিছিয়ে থাকলেও নিজেদের দুর্বল ভাবতে নারাজ দুরন্তের কোচ হান্নান সরকার। দলের বেশিরভাগই তরুণ ক্রিকেটার হলেও চ্যাম্পিয়ন হতে নিজের করণীয় ভালো করেই জানেন তিনি।

দুরন্ত একাদশের হেড কোচ হান্নান সরকার বলেন, ‘যেকোন টিম দিলেই হবে, আমি টিম নিয়ে চিন্তিত নই। আর আমি আমার টিমকে কিভাবে পার্ফমেন্স করাতে হয় সেটা আমার কাছ জানা আছে। আর চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তো আসা।’

সালাউদ্দিনের কাছে এ টুর্নামেন্ট জাতীয় দলের রাডারে আসার বিগ অপরচুনিটি। আর এ আসরকে তরুণদের জন্য বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন হান্নান।

জেআর