Recent event

টিকিট বিক্রি ও পাতানো খেলা বন্ধে দৃঢ় প্রত্যয় বিসিবি সভাপতির

দুদকের অভিযানে নিয়ে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ
দুদকের অভিযানে নিয়ে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ | ছবি: এখন টিভি
0

বিসিবিতে দুদকের অভিযানের নিয়ে সুস্পষ্ট কারণ না জানালেও আগামীতে টিকিট বিক্রি ও পাতানো খেলা বন্ধে দৃঢ় প্রত্যয় সভাপতি ফারুক আহমেদের কণ্ঠে। আর শুধু ক্রিকেটাঙ্গনে নয়, ক্রীড়াঙ্গনের সকল ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহিতা চান সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম।

বিসিবিতে দুদকের চাঞ্চল্যকর অভিযান! সময় গড়িয়েছে ৫ দিন। তবুও অভিযান প্রসঙ্গে বিসিবি সভাপতির কৌশলী উত্তর।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘দুদক আসছিলেন। আমি ওইদিন রাতেই দেশে আসছি। নিশ্চিত তারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসেছিলেন। কেউ না কেউ অভিযোগ করেছেন। আমার মনে হয় বোর্ড থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে। এখন বলা যাবে না তারা কতদূর অনুসন্ধান করবে তা সময়ই বলে দিবে।’

এদিকে বিসিবিতে দুদকের হস্তক্ষেপকে ইতিবাচকভাবেই দেখছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। শুধু ক্রিকেট নয়, অন্যান্য ক্রীড়া মাধ্যমেও চান স্বচ্ছতা ও জবাবদিহিতার সমন্বয়।

বিগত সময়ে বিসিবি ও ক্লাব সংশ্লিষ্ট অনেক ইস্যুতে অভিযোগ উঠলেও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। তবে শেষপর্যন্ত টনক নড়েছে কর্তৃপক্ষের। এবার দুর্নীতি নির্মূলকরণে সঠিক ও ফলপ্রসূ সমাধানের প্রত্যাশায় ক্রীড়াঙ্গন।

সেজু