Recent event

এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

0

লা-লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। কাতালান ক্লাবটির হয়ে জোড়া গোল করেছেন দানি অলমো।

ম্যাচের শুরু থেকেই একের পর একের পর আক্রমণ শানাতে থাকে বার্সা। ১২ মিনিটে অলমোর গোলে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল।

দশ মিনিটের ব্যবধানে লিড দ্বিগুণ করেন রাফিনহা। ৩১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন অলমো।

৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মাত্র একটি গোল শোধ দিতে পেরেছে এস্পানিওল।

ফলে সহজ পেয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করলো বার্সা।

সেজু