আজারবাইজানের বাকুতে সোমবার দিনের প্রথম ম্যাচে বুরুন্ডির কাছে ২-০ গোলে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় দল।
ফিজির বিপক্ষে চতুর্থ মিনিটে মোহাম্মদ বায়েজিদ এবং পরের মিনিটেই গোল করেন ফাহিম। তাতে শুরুতেই দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৮ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ফিজি।
তবে ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন বায়েজিদ। পাঁচ ম্যাচে একটি জয়, দুটি ড্র ও দুটি হার নিয়ে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ।





