দুই ঘণ্টার উদ্বোধনী আয়োজনে উঠে এসেছে জাপানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। ‘হারমোনিক হার্ট বিট’ থিমে তুলে ধরা হয়েছে এশিয়ার ক্রীড়াবিদদের ঐক্যের বার্তা।
উদ্বোধনী মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করেছেন শুটার আব্দুল্লাহ হেল বাকি ও কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা। তবে উদ্বোধনের আগেই শুরু হয়েছে বাংলাদেশের পদকের লড়াই।
২২টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে লাল-সবুজের দল। নারী ক্রিকেট সেমিফাইনালে উঠলেও ফুটবলে হতাশা। এবার ক্রিকেটের পাশাপাশি শুটিং ও আর্চারিতেও পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ।





