
কোনিয়াতে ওআইসি ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
তুরস্কের কোনিয়াতে অনুষ্ঠিত ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৬’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মুসলিম বিশ্বের তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ (মঙ্গলবার, ১২ মে) অনুষ্ঠানের মূল প্রবন্ধ (কি-নোট স্পিচ) উপস্থাপনকালে তিনি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শক্তিশালী সহযোগিতা ও সংহতির ওপর গুরুত্বারোপ করেন।

সরকার ক্রীড়াবান্ধব জাতি গঠনে কাজ করছে: প্রতিমন্ত্রী আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সরকার একটি ক্রীড়াবান্ধব জাতি গঠনের লক্ষ্যে কাজ করছে। গত ১৭ বছরের দুঃশাসন থেকে ফিরে এসে আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই। এর অন্যতম মাধ্যম হবে খেলাধুলা।

বাংলাদেশ জাতীয় ফুটবলে কোচ নিয়োগে অর্থই প্রধান বাধা; সহায়তায় প্রস্তুত ক্রীড়া মন্ত্রণালয়
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হতে কোচদের লম্বা লাইন। হাই-প্রোফাইল কোচ নিয়োগ দিতে বাফুফের প্রথম প্রতিবন্ধকতা অর্থ। তবে কোচ নিয়োগে সহযোগিতা দরকার হলে ক্রীড়া মন্ত্রণালয়কে পাশে পাবে ফেডারেশন। বাফুফে সংলগ্ন অ্যাস্ট্রো টার্ফে ক্রীড়া সংগঠন বিএসজেএর ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে এমনটাই জানিয়েছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ক্রীড়া ভাতা উদ্যোগে স্বস্তি, কার্ড বণ্টনে স্বচ্ছতার দাবি
সব ফেডারেশনের তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে সরকারের ক্রীড়া ভাতার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রীড়া সংগঠকেরা। তবে বিভিন্ন ফেডারেশনের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া কার্ড সুষ্ঠুভাবে বণ্টনের দাবি জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা।

ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ-কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ
বাংলাদেশের ক্রীড়া খাতের আধুনিকায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে চীনের বড় ধরনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর প্রয়াণ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট, ক্রীড়া সংগঠক ও বিকেএসপির সাবেক উপ-পরিচালক (প্রশিক্ষক) শামিমা সাত্তার মিমু আর নেই। গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) রাত ১১টায় ঢাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

২৯ মার্চ ১৬৪ জন ক্রীড়াবিদকে প্রধানমন্ত্রী সম্মাননা দেবেন: আমিনুল হক
২৯ মার্চ দেশের সফল ১৬৪ জন ক্রীড়াবিদকে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রাথমিকভাবে তাদেরকে কাঠামোয় অন্তর্ভূক্ত করা হবে। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া ২০২১ থেকে ২৫ সাল পর্যন্ত জাতীয় ক্রীড়া পুরস্কার দেবে সরকার।

দেশের ক্রীড়াঙ্গনের গৌরবময় ইতিহাসের সাক্ষী বাংলা ধারাভাষ্য আজ কেন অবহেলিত?
খেলার বড় অনুষঙ্গ ধারাভাষ্য। দর্শকদের কাছে খেলার গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করে ধারাভাষ্যের ওপরই। বাংলাদেশের ক্রিকেট বা ফুটবলসহ সব স্পোর্টসেরই ইতিহাস ও বেশ কিছু গৌরবময় মুহূর্তের সঙ্গে বাংলা ধারাভাষ্য জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তবে বর্তমান সময়ে দেশের ক্রীড়াঙ্গনে রীতিমতো অবহেলিত সেই বাংলা ধারাভাষ্যই। আধুনিক সময়ে এসে ধারাভাষ্য কক্ষেও জায়গা মেলে না বাংলা ধারাভাষ্যকারদের।

ক্ষমতার পালাবদল: নতুন সরকার ঘিরে ক্রীড়াঙ্গনে সংস্কারের প্রত্যাশা
দুই দশক পর দেশের রাষ্ট্রক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন করে ক্ষমতায় আসার পর থেকেই দলটিকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছেন দেশের ক্রীড়া সংগঠকরা। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের প্রচলিত ধারা ভাঙবে নতুন সরকার, এমনটাই চাওয়া তাদের।

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা: শুরু হচ্ছে জাতীয় প্রতিযোগিতা ও ক্রীড়া প্রশিক্ষণ
দেশের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শারীরিক গঠনের (Primary Students National Competition 2026) লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর (Directorate of Primary Education - DPE) থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশব্যাপী চিত্রাঙ্কন, আবৃত্তি, বিতর্ক ও গজল প্রতিযোগিতার পাশাপাশি বছরব্যাপী ক্রীড়া প্রশিক্ষণের ঘোষণা দেওয়া হয়েছে।

লিবিয়ায় ট্রাক টানা প্রতিযোগিতার জমজমাট আসর
লিবিয়ার মিসরাতা শহরে হয়ে গেলো ট্রাক টানা প্রতিযোগিতা। দ্বিতীয়বারের মতো এ আয়োজনে অংশ নেন দেশটির ক্রীড়াপ্রেমীরা। ১১ জন প্রতিযোগীকে পিছনে ফেলে বিজয়ী পান ৭৩৯ ডলার।

ক্রীড়াকে বিকেন্দ্রীকরণে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে: আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ক্রীড়াকে আমরা বিকেন্দ্রীকরণের কথা বলি, সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে সকলের সহযোগিতায় ক্রীড়া থেকে আরও উন্নয়ন ও সাফল্য বয়ে আনা সম্ভব।