বার্সার জয়ের দিনে ইয়ামালের নতুন রেকর্ড

রাফিনিয়া ও  লামিন ইয়ামাল
রাফিনিয়া ও লামিন ইয়ামাল | ছবি: সংগৃহীত
0

লা লিগার গ্রুপ পর্বে রায়ো ভায়োকানোকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। তবে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে শুরুতে পিছিয়ে পড়ে কাতালানরা। স্পেন পেশাদার ফুটবল ইতিহাসের ক্লাব প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ হিসেবে ৫০ গোলের দেখা পান ইয়ামাল।

ক্যামেলো ১২ মিনিটে গোল করে এগিয়ে দেয় ভায়োকানোকে। ৭ মিনিটের ব্যবধানে রাফিনিয়ার গোলে সমতায় ফেরে বার্সেলোনা। আর দুই মিনিটের মধ্যে ইয়ামালের গোলে এগিয়ে যায় বার্সা। ১৯ বছর ৪৯ দিনে রেকর্ডটি গড়ার পথে ইয়ামাল পেছনে ফেলেন রিয়ালের সাবেক স্ট্রাইকার রাউল গঞ্জালেসকে।

এছাড়া বার্সেলোনার হয়ে ৫০ গোলের রেকর্ডটি এতদিন দখলে ছিল প্রয়াত সাবেক ফরোয়ার্ড জোসেফ এসকালোর। ১৯৩৫ সালে ২০ অক্টোবর কাতালান আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ২০ বছর ৩৬৫ দিনে ৫০ গোলের দেখা পান তিনি। বিরতির পর রায়ো ভায়োকানো এক গোল শোধ করলেও রাফিনিয়া এবং ইয়ামাল আরও দুটি গোল করলে শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ইএ