চতুর্থ দিন শেষেই জয়ের গন্ধ পাচ্ছিল ভারত। ৪ উইকেটে ৮৪ রান নিয়ে শেষ দিন খেলতে নামা শ্রীলংকার হয়ে পঞ্চম উইকেটে প্রতিরোধের আভাস দিয়েছিলেন ধনঞ্জয় ডি সিলভা ও সোনাল দিনুশা। দুজনের ৯৫ রানের জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। সাজঘরে ফেরার আগে ৫৯ রানের ইনিংস খেলেন ধনঞ্জয়।
নিরোশান ডিকওয়েলা ১০ রানে আউট হওয়ার পর সপ্তম উইকেটে ৪৩ রান যোগ করেন দিনুশা ও কেশারা নুয়ান্থা। এক ওভারে ৩ উইকেট নিয়ে লঙ্কানদের লেগ গুড়িয়ে দেন মানব সুথার। শেষ উইকেট হিসেবে দিনুশাকে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন এ অফস্পিনার। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন দিনুশা। অন্যদিকে ইনিংসে ছয়টি সহ ম্যাচে ১০ উইকেট নেন মানব। ২৩ আগস্ট কলম্বোতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।





