কেন্টের বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ডান হাতে আঘাত পান বাবর। ব্যাট করতে নেমে ৫ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
আরও পড়ুন:
প্রস্তুতি ম্যাচে আর না খেললেও সোমবার হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে দলের অনুশীলনে অংশ নেবেন তিনি। এই মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজ ১-১ ড্র করেছিল পাকিস্তান। সেই সিরিজে দলের হয়ে দুই টেস্টেই ফিফটি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাবর।
ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সর্বশেষ ১৯৯৬ সালে টেস্ট সিরিজ জিতেছে। হেডিংলিতে আগামী বুধবার (১৯ আগস্ট) শুরু হবে ইংল্যান্ড ও পাকিস্তানের তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।




