ভেঙে ফেলা হচ্ছে ‘গ্রিন হাউস'; প্রশ্নবিদ্ধ কোটি টাকার প্রকল্প

মিরপুর অ্যাকাডেমির অলেক্ট্ররাল ছাদ ভেঙে ফেলা হচ্ছে
মিরপুর অ্যাকাডেমির অলেক্ট্ররাল ছাদ ভেঙে ফেলা হচ্ছে | ছবি: এখন টিভি
0

ব্যবহারের আগেই ভেঙে ফেলা হচ্ছে কোটি টাকার ‘গ্রিন হাউস’। মিরপুর অ্যাকাডেমি মাঠে প্রায় চার কোটি টাকায় নির্মিত পিচের এই রিট্রাক্টেবল ছাদ এখন হয়ে উঠেছে প্রশ্নবিদ্ধ এক প্রকল্প।

বৃষ্টির হাত থেকে পিচ রক্ষায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া নিউজিল্যান্ডের আদলে মিরপুর অ্যাকাডেমি মাঠে তৈরি করা হয় ‘গ্রিন হাউস’ বা পিচের রিট্রাক্টেবল ছাদ। ২০২৩ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কাঠামো নিয়ে ছিল বড় পরিকল্পনা, বড় প্রত্যাশা।

কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। ব্যবহারিক জটিলতা আর কার্যকারিতার অভাবে কাঙ্ক্ষিত সুবিধা দিতে পারেনি এই ছাদ। সংশ্লিষ্টদের দাবি, সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং পরিকল্পনার ঘাটতিই এই ব্যর্থতার মূল কারণ।

আরও পড়ুন:

বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও এই বিষয়ে বলতে অস্বীকৃতি জানান তিনি।

ফলে উদ্বোধনের আগেই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিবিকে। যে প্রকল্পে কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল, সেটিই এখন পরিণত হয়েছে লোকসানে। এমন বড় প্রকল্পতে ছিল সম্ভাব্যতা যাচাই এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব।

মিরপুর অ্যাকাডেমি মাঠের এই গ্রিন হাউস এখন শুধুই একটি ভাঙা কাঠামো যা মনে করিয়ে দিচ্ছে পরিকল্পনা আর বাস্তবায়নের ফাঁকফোকরের গল্প। কোটি টাকার এই প্রকল্পের এমন পরিণতি প্রশ্ন তুলছে পরিকল্পনা ও তদারকির ওপর। ভবিষ্যতে এমন বিনিয়োগে কতটা সতর্ক হবে বিসিবি সেটিই এখন দেখার বিষয়।

এফএস