Recent event

আলবাসেতকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা

জয় উদযাপন করছে খেলোয়াড়রা
জয় উদযাপন করছে খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

আলবাসেতকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ কোপা দেল রে’র সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। লামিনে ইয়ামাল, রোনাল্ড আরাউহোর গোলে শেষ চার নিশ্চিত করে কাতালুনিয়ার দলটি।

দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের বিপক্ষে এক অর্থে ছড়ি ঘুরিয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনার গোলমুখে কোনো আক্রমণই করতে পারেনি আলবাসেত।

আরও পড়ুন:

বিপরীতে বার্সেলোনা একের পর এক আক্রমণ করে গেলেও পায়নি গোলের দেখা। প্রথমার্ধের ৩৯ মিনিটে ডেডলক ভাঙেন লামিনে ইয়ামাল। তার বাঁকানো শটে ১-০ গোলে এগিয়ে যায় বার্সা। বিরতির পর বার্সেলোনার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ড আরাউহো।

মার্কাস রাশফোর্ডের পাস থেকে হেডে গোল করেন এই ডিফেন্ডার। যদিও শেষদিকে আক্রমণের ধার বাড়ায় আলবাসেত। ৮৭ মিনিটে জাভি মোরেনোর গোলে ম্যাচে ফেরার আভাসও দেয় তারা। অবশ্য, স্নায়ুচাপ সামাল দিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা।

এফএস