বিগত কয়েক বছর ধরেই ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের ভরসা ইমরানুর রহমান। গতকাল প্রাথমিক রাউন্ডে ১০ দশমিক ৪৯ সেকেন্ড নিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। প্রত্যাশা অনুযায়ী শুরুটাও ছিলো তার।
তবে, বরাবরের মতোই ৬০ মিটারের পর খেই হারান বাংলাদেশের দ্রুততম মানব। শেষ পর্যন্ত ১০ দশমিক ৪৪ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে ৭ম হন ইমরান।
তিন হিট মিলিয়ে ২৪ জনের মধ্যে ২১তম হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এই বাংলাদেশি। প্রতি হিটের প্রথম দুইজন এবং সেরা দুই টাইমার সুযোগ পেয়েছেন ফাইনালে।





