জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত | ছবি: সংগৃহীত
0

ত্যাগ, সহমর্মিতা আর আত্মশুদ্ধির বার্তা দিয়েই অনুষ্ঠিত হলো প্রধান ঈদ জামায়াত। জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সত্য ও সুন্দরের পথে ধাবিত হওয়ার প্রত্যাশায় দোয়া মোনাজাতে অংশ নেন রাষ্ট্রের শীর্ষ কর্তাব্যক্তিরা।

আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হলো মুসলিম বিশ্বের অন্যতম উৎসব ঈদুল আজহা। ঈদের নামাজের মধ্যে দিয়ে এই পবিত্র দিনের আনন্দ ও ইবাদত শুরু হয়।

হাইকোর্ট প্রাঙ্গণে, জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামাত ঘিরে দল-মত বর্ণ নির্বিশেষে অংশ নেয় মুসল্লিরা।

নামাজে অংশ নিতে সকাল ৭টা ২৫ মিনিটে জাতীয় ঈদগাহে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন:

ঠিক সাড়ে ৭টায় শুরু হয় ঈদুল ফিতরের প্রধান জামাত। এরপর খুদবা পাঠ এবং সবশেষ মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় নামাজের আনুষ্ঠানিকতা।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ও বিদেশি কূটনীতিকেরা জাতীয় ঈদগাহ ময়দানের এই প্রধান জামাতে অংশ নেন।

এফএস