Recent event

‘ফল যাই হোক জনগণ যদি বলে সুষ্ঠু নির্বাচন হয়েছে তবে ১১ দল মেনে নেবে’

বক্তব্য রাখছেন জামায়াত আমির
বক্তব্য রাখছেন জামায়াত আমির | ছবি: এখন টিভি
0

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফল যাই হোক জনগণ যদি বলে সুষ্ঠু নির্বাচন হয়েছে, তবে ১১ দল মেনে নেবে। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু ভোট দিলেই হবে না, ভোট দেয়ার পর প্রত্যেক কেন্দ্র থেকে ফল বুঝে নিতে হবে।’ এছাড়া অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদের জানানো পাশাপাশি অপপ্রচারে বিশ্বাস না করারও আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণ নিজেদের অধিকারের জন্য সবাইকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। দুর্নীতি দুঃশাসনের কারণে আমরা দেশ হিসেবে এগোতে পারেনি। এবারের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ নতুন রাজনীতি দিকে আগাবে।’

নির্বাচন কমিশন ও প্রশাসনিক কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান জামায়াত আমির। এরই সঙ্গে নির্বাচনের দিনেও মিথ্যা প্রচারণা ও অপবাদ ছড়াতে পারে বলে ১১ দলের পক্ষ থেকে বার্তা ছাড়া কোনো কথা বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।

এদিকে, নির্বাচন কমিশন ও প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এসময়ে অভিনব কায়দায় ঢাকা-১৫ আসনে দুর্বৃত্তরা জামায়াতের নামে ভুয়া লিফলেট ছড়িয়ে বিতর্কের সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন:

আজ সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন বিষয়ক সংবাদ সম্মেলনে দলের মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন। তিনি বলেন, ‘একটি দলকে সুবিধা দিতে বেশি কিছু আসনে সিসিটিভি ক্যামেরা কম বসানো হচ্ছে। এতে সন্ত্রাস করার শঙ্কা রয়েছে।’

এর আগে সকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক দলের প্রধানসহ ১৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ও প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম করতে চায় জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে জামায়াত।’ এদিন ভারত, পাকিস্তান, ফিলিপাইনের ৭ প্রতিনিধির সঙ্গেও বৈঠক করেন জামায়াত আমির।

এএম